×

বুড়িচং প্রতিনিধি,কুমিল্লা

কুমিল্লা বুড়িচংয়ে রোগী পরিবহনের আড়ালে এ্যাম্বুলেন্সে মাদক পাচারের সময় ৫০ কেজি গাঁজা ও ১৫০ বোতাল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২।

রোববার ( ২৪ এপ্রিল) ভোরে বুড়িচং থানার শংকচাইলএলাকায় বিশেষ অভিযান পরিচালনা তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লা জেলার ব্র্হ্মাণপাড়া থানার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ কাউছার(২৫), খাগড়াছড়ি জেলার রামগড় থানার রামগড় জগনাথপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ রাসেল(২২) , গাইবান্ধা জেলার বুজরুক জামাল পুর থানার সাদুল্য গ্রামের মোঃ তাহাদুল ইসলাম এর ছেলে মোঃ নাজমুল হুদা লিয়ন(২৬)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘ দিন যাবৎ এ্যাম্বুলেন্সে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ব্যাংক থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

  অনলাইন ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলায় সোনালী ব্যাংকের ভিতরে নারী গ্রাহকের কাছ থেকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনতাই...

Read out all

সুবিচার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী মওদুদ আব্দুল্লাহ শুভ্র

  স্টাফ রিপোর্টার:  বিগত ৯ বছর ধরে নানা অন্যায়ের শিকার হচ্ছেন নগরীর ৪নং ওয়ার্ড পুরাতন চৌধুরী পাড়ার, ইসলামপুর এলাকার বাসিন্দা, জাতীয় ও...

Read out all

খালেদা জিয়ার আজ ৮১তম জন্মদিন

অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এ দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। ইস্কান্দার মজুমদার...

Read out all

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ছিন্ন বিছিন্ন  ৩ জনের দেহ!

অনলাইন ডেস্ক: কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন। তাদের দেহ ছিন্ন বিছিন্ন হয়ে বিভিন্ন স্থানে ছিটিয়ে রয়েছে। বুধবার...

Read out all

বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মোঃ শরীফ উদ্দিন, বরুড়া:কুমিল্লার বরুড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির...

Read out all

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ৫ অটো রিকশা যাত্রী নিহত; আহত ৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরো...

Read out all