×

মোহাম্মদ শরীফ, কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আগুনে পাঁচ দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার থানা গেটের বিপরীতে থাকা দোকানগুলোতে আগুন লাগে।

ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুনে ফার্মেসিসহ শাহিন আলমের তিন দোকান, জহিরুলের একটি ও আবদুল জলিলের একটি দোকান পুড়ে যায়।

বুড়িচং উপজেলা ফায়ার সার্ভিস টিমের ফায়ার ফাইটার আবু তালিব জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের এক টিম ঘটনাস্থলে পৌঁছায়। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ইউএনও সোহেল রানা জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এক দোকান পুরোপুরি পুড়ে গেছে। অন্য দোকানিরা পণ্য সরিয়ে নিতে পেরেছে। আবেদন করলে ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

বালিনা মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বালিনা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ মাদানীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে৷ মাদরাসার বিভিন্ন ফান্ড ও অনুদান থেকে...

Read out all

কুমিল্লায় হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড; ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড!

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাতব্বর হাজী নুরুল হককে পূর্ব পরিকল্পিতভাবে একই উদ্দেশ্যে খুন করার অপরাধে ৬ জনকে মৃত্যুদণ্ড; সেই সাথে ৫০ হাজার...

Read out all

ব্রাহ্মনপাড়ায় ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মনপাড়ায় চান্দলা ও মাধবপুরে পৃথক দুটি অভিযানে ১৪ কেজি গাঁজাসহ নারীসহ ২ মাদক কারবারি আটক করে পুলিশ। তারা হলেন নোয়াখালী বেগমগঞ্জ...

Read out all

কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত প্রবেশের সময় বিজিবির হাতে ৩০ রোহিঙ্গা আটক

সৌরভ মাহমুদ হারুন : কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর  সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের  সময়   খাড়েরা বিজিবির হাবিলদার বজলু ইসলাম, ল্যান্স...

Read out all

কুমিল্লায় বাবা নৌকা প্রতীক না পাওয়ায় ফেসবুকে লাইভে আ.লীগের অফিস ভাঙল ছেলে

নিজস্ব প্রতিবেদক:চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলামকে আওয়ামী লীগের মনোনয়ন না দেওয়ায় তার ছেলে...

Read out all

কুমিল্লায় দীর্ঘক্ষণ পড়ে আছে যুবকের লাশ; উদ্ধারে সিদ্ধান্তহীনতায় রেলওয়ে ও থানা পুলিশ !

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে রেলওয়ে ও থানা পুলিশ । মঙ্গলবার (১০ আগষ্ট) সকালে...

Read out all