×

( মো: শাহীন আলম, চৌদ্দগ্রাম)

কুমিল্লার চৌদ্দগ্রামে ডাক্তারের ভুল চিকিৎসায় সুমি আক্তার নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত সুমি উপজেলার শুভপুর ইউনিয়নের ধনিজকরা গ্রামের সামছু মিয়া মিস্ত্রীর মেয়ে ও ইউসুফ আলী মিস্ত্রীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। বৃহস্পতিবার সকালে কুমিল্লার একটি হসপিটালে তার মৃত্যু হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সুমি আক্তার(২৮) জ্বরের কারনে স্থানীয় ধনিজকরা বাজারের কাকলী মেডিকেল হলের ডাক্তার বিশ্বজিৎ আচার্য্যরে চিকিৎসা নিয়েছে। সম্প্রতি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরও সুমির শারিরীক অবস্থার উন্নতি হয়নি। দুইদিন আগে আবারও ডাঃ বিশ্বজিৎ আচার্য্যকে দেখালে তিনি বেশি পাওয়ারের ইনজেকশন দেয়ার কারনে সুমির অবস্থার অবনতি হয়। বুধবার রাতে পরিবারের লোকজন সুমিকে কুমিল্লায় টাওয়ার হসপিটালে নিয়ে ডাঃ মিজানুর রহমানের স্মরনাপন্ন হয়।

পরে তিনি আগের কাগজপত্র দেখে বলেন, প্রয়োগকৃত ইনজেকশন ও হাই ইন্টিবায়োটিক ওষুধ সুমির শরীরের জন্য ক্ষতি হয়েছে। পরে বৃহস্পতিবার সকালে কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন। দুপুরে নামাজে জানাযা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। ঘটনার পর থেকে ডাঃ বিশ্বজিৎ স্থানীয় মাতব্বদের মাধ্যমে বিষয়টি মিমাংশার চেষ্টা চালাচ্ছেন। অপরদিকে আনুমানিক চার বছর আগে ডাক্তারের ভুল চিকিৎসায় পাশ্ববর্তী কৃষ্ণপুর গ্রামের সারু মিয়া মারা যায় বলে এলাকাবাসী অভিযোগ করেন।

নিহত সুমির পিতা সামছু মিস্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ডাঃ মিজানুর রহমান বলেছেন-পূর্বের ইনজেকশন ও ওষুধের রিয়েকশন হয়ে রোগী মারা গেছে। এখন ডাঃ বিশ্বজিৎ আচার্য্যকে তার কাছে নিয়ে গেলে কথাটি অস্বীকারও করতে পারেন।

এ ব্যাপারে অভিযুক্ত ডাক্তার বিশ্বজিৎ আচার্য্য বলেন, সুমি আক্তার কুমিল্লা টাওয়ারে যাওয়ার আগে আমার কাছে চিকিৎসা নিয়েছিল। কিন্তু অযথা আমাকে হয়রানি করা হচ্ছে। তবে বৃহস্পতিবার বিকেলে মুন্সিরহাট এলাকায় একটি পোল্ট্রি ফার্মে বসে সুমির পরিবারকে ম্যানেজের চেষ্টার কথা তিনি প্রথমে স্বীকার করলেও পরে অস্বীকার করেন।

স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন, কাকলী মেডিকেল হলের মালিক আবুল কালাম ধনিজকরা বাজারের তাজু মিয়ার দোকানে ওয়ার্কশপের কাজ করতো। পরবর্তীতে তার মামা ডাঃ এয়াকুবের দোকানে চাকরি করে। সেখান থেকে অসদুপায় অবলম্বন করে পালিয়ে যায়। কিছুদিন পর সে ওই বাজারে কাকলী মেডিকেল হল খুলে ডাঃ বিশ্বজিৎ আচার্য্যকে বসায়।  ( ছবি ফাইল ফটো)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all

ফের আলোচনায় তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আরিফ আজগর:কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষা করার নির্দেশ...

Read out all