×

অনলাইন ডেস্ক:
ক্রোয়েশিয়ার কাছে বৃহস্পতিবার (২১ জুন) রাতে ৩-০ গোলে লজ্জাজনকভাবে হেরে যায় মেসির আর্জেন্টিনা। এই হারের কারণে বিশ্বকাপ থেকে অনেকটাই ছিটকে গেছে সাম্পাওলি শিষ্যরা। যদিও বিশ্বকাপ মিশনটা ভালো করতে পারেনি আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে দুর্বল আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ওই ম্যাচে পেনাল্টি মিস করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন লিওনেল মেসি। সব মিলিয়ে খারাপ অবস্থা অতিবাহিত করছে দেশটির ফুটবল।

আর্জেন্টিনার যখন এমন অবস্থা তখন দলের ভেতরে চলছে অস্থিরতা। কোচ সাম্পাওলি দুষছেন খেলোয়াড়দের। অপরদিকে খেলোয়াড়দের কেউ কেউ কোচের ওপরও ক্ষুব্ধ। আর্জেন্টিনা যদি শেষ পর্যন্ত সেরা ষোলতে যেতে না পারে তাহলে একসাথে ৭ জন খেলোয়াড়কে হারাতে পারে আর্জেন্টিনা।

ফুটবল জাদুঘর লিওনেল মেসি তো আগেই একবার অবসর নিয়েছিলেন কিন্তু এবার বিশ্বকাপ থেকে ছিটকে পরলে তাকে আর দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে। এদিকে ডি মারিয়া, মাসচেরানো, মার্কোস রজো, বানেগা, আগুয়ারো ও হিগুইনও চলে যেতে পারে অবসরে। এমন ঘোষণা বিশ্বকাপ মিশন শেষ হওয়ার সাথে সাথেই আসতে পারে। এ ধরনের জল্পনা কল্পনা চলছে দক্ষিণ আমেরিকার দেশটিতে।

গত ম্যাচের গোলকিপার উইলি কাবায়েরোকে হয়তো দল থেকে বাদও দেয়া হতে পারে। তার কারণেই ক্রোয়েশিয়ার কাছে এমন লজ্জাজনকভাবে হারতে হয়েছে মনে করেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় নাজমুল খন্দকারের সফলতা

প্রেস বিজ্ঞপ্তি:কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ...

Read out all

এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি...

Read out all

জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের...

Read out all

ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব...

Read out all

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের মনোমুগ্ধকর সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান...

Read out all

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের...

Read out all