×

নিজস্ব প্রতিবেদন।।

ইমামতির দ্বন্দ্বে খুৃন করা হয় মাওলানা সুলতান উদ্দিন নুরীকে। তার প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন তার অসহায় পরিবার। চার ছেলেকে নিয়ে নুরী হত্যার বিচার দাবি করেন শারিরীক প্রতিবন্ধী স্ত্রী হেলেনা বেগম। মঙ্গলবার কুমিল্লা নগরীতে একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই দাবি জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে মাওলানা সুলতান উদ্দিন নুরীর বড় ছেলে ওবায়দুল্লাহ বলেন, প্রকৃত আসামিদের বাঁচাতে বার বার বাবার হত্যা মামলা তদন্ত ভিন্ন দিকে নেয়া হয়েছে। মৃত্যুর পূর্বে বাবার উপর বেশ কয়েকবার হামলা করেছেন এরশাদুর রহমান মুজাহেদী ওরফে বাচ্চু মৌলভীর ছেলে মাহবুব ও তার সঙ্গীরা। কারণ মাহবুব চাইতো তার পিতা বাচ্চু মৌলভী স্থানীয় মসজিদটিতে ইমামতি করুক। সর্বশেষ তার পিতাকে আঘাতের পর মাহবুবকে গ্রেফতার করে পুলিশ। কোনো অদৃশ্য কারণে তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে কাউছার ও মোবারক নামে দুজনের নাম মামলার চার্জশীটে উল্লেখ করা হয়। মোবারকের পিতার নাম ভুল করে একটি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। কাউছার একজন সহজ সরল মানুষ। পেশায় সে মাছ বিক্রি করে। আমার পিতাকে আহত অবস্থায় দেখে সে লোকজনকে খবর দেয়। এদিকে মোবারক পুলিশে চাকরি করে। সে এই দিন এলাকায় ছিলো না। সঠিক তদন্ত হলে সত্য ঘটনা ও মূল আসামিরা বেরিয়ে আসবে। আমরা প্রকৃত আসামিদের গ্রেফতারে পিবিআইয়ের সহায়তা চেয়েছি। কিন্তু পিবিআই দেবিদ্বার থানার পূর্বের তদন্ত রিপোর্টের অনুরুপ প্রতিবেদন আদালতে প্রেরণ করে। এবিষয়ে আমরা আদালতে নারাজি দিয়েছি। আমরা প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার ও বিচার চাই।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই কুমিল্লার পরিদর্শক মতিউর রহমান বলেন,আমি তদন্তে যা পেয়েছি তা অভিযোগপত্রে উল্লেখ করেছি। এবিষয়ে আমার আর কোন বক্তব্য নেই।

উল্লেখ্য-২০১৯ সালের ১০ অক্টোবর দেবিদ্বার উপজেলার মুগসাইর সুন্নীয়া জামে মসজিদে ফজর নামাজ পড়াতে বের হলে রাস্তায় হামলা করা হয় মাওলানা সুলতান উদ্দিন নুরীর উপর। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ২৯ অক্টোবর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে সুলতান উদ্দিনের ছেলে ওবায়দুল্লাহ বাদী হয়ে মাহবুবুর রহমানকে প্রধান আসামি করে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মাওলানা সুলতান উদ্দিন নুরী পাশের ব্রাহ্মœণপাড়া উপজেলার চৌব্বাস গ্রামের বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় এলিট কারাতে পয়েন্টের উদ্যোগে ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লার সুনামধন্য ক্রীড়া সংগঠন এলিট কারাতে পয়েন্ট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার...

Read out all

এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আহার বাড়ির  ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি: এতিম শিশু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বর্ণিল আয়োজনে আহার বাড়ি রেস্টুরেন্টের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  রবিবার সন্ধ্যায় কান্দিরপাড় শাখায় কেক...

Read out all

লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেল কুমিল্লার মাহিন

গত ১-৫ নভেম্বর ২০২৫ এ লন্ডনের রিচমন্ডে অনুষ্ঠিত হয় ইউকে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫। যেখানে অংশগ্রহণ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, শ্রীলঙ্কা, ভারত,...

Read out all

কুমিল্লায় রাসোৎসব ৩রা নভেম্বর থেকে শুরু !

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।। আসছে ৩রা নভেম্বর সোমবার হতে ৬ই নভেম্বর বৃহস্পতিবার প্রাতে পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী...

Read out all

কুমিল্লায় তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর  গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ সেপ্টেম্বর) সকালে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তাওহীদের পক্ষ থেকে জেলার জমজম...

Read out all

শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয়ের উদ্যোগে গনেশ পূজা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রী রাজ রাজেশ্বরী গীতা শিক্ষালয় উদ্যোগে বুধবার শ্রী শ্রী গনেশ পূজার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতাপাঠ, চিত্রাঙ্কন, নৃত্য,ধর্মীয় সংগীত...

Read out all