×


নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লায় ভুল চিকিৎসায় মোবারক হোসেন নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাংচুর করেছে রোগীর স্বজনরা। 

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর নজরুল এভিনিউ সড়কের ট্রমা সেন্টারে এ ঘটনা ঘটে। এসময় হাসপাতাল ছেড়ে চিকিৎসক ও কর্মকর্তারা পালিয়ে যান। 


রোগীর স্বজনরা ক্ষোভ প্রকাশ করে জানান, জেলার লাকসাম উপজেলার পইরাগ গ্রামের মৃত ওসমান আলীর ছেলে মোবারক হোসেন (৫৫) হাটুতে সমস্যা নিয়ে দুপুর ২টার দিকে ট্রমা সেন্টারে ভর্তি হন। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাতে অপারেশনের সিদ্ধান্ত নেয়া হয় এবং হাসপাতালে ৪৪ হাজার টাকা জমা দেয়া হয়। রাত ৮টার দিকে হাসপাতালের চিকিৎসক অপারেশনের প্রস্তুতি নিয়ে অচেতন করার জন্য ডা. সাফায়েত শাহীন অ্যানেস্থেসিয়া ইনজেকশন পুশ করার পর তিনি মারা যান। 

মৃ’ত্যুর বিষয়টি জানাজানি হলে রোগীর স্বজনদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তারা জনরোষ এড়াতে হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

একপর্যায়ে স্বজনরা হাসপাতাল থেকে মৃত ব্যক্তির লা’শ নিয়ে যায় এবং রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের একটি অংশে ভাংচুরের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ  আনোয়ারুল হক জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। অভিযোগ পেলে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কুমিল্লায় কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সফলভাবে অনুষ্ঠিত হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মডেল স্কুল, কোটবাড়ি, কুমিল্লা আয়োজিত বিশেষ কারাতে ও সেল্ফ-ডিফেন্স ওয়ার্কশপ। গতবৃহস্পতিবার ওয়ার্কশপটি...

Read out all

চান্দিনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করেছে একটি চক্র। ঘটনার সাথে...

Read out all

জলাবদ্ধতা, যানজট, নাগরিক সেবার মানোন্নয়নে  উদ্যোগ নেওয়া হয়েছে: এমপি মনিরুল হক চৌধুরীর 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৪৩ বছরেও কুমিল্লা সদর উপজেলায় একটি পূর্ণাঙ্গ সদর হাসপাতাল স্থাপন না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এ...

Read out all

রাত ৩ টায় চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে, আটক ৫

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাব। আজ সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে...

Read out all

কুমিল্লায় ফেরার পথে মধ্যরাতে নিখোঁজ সকালে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ বুলেট বৈরাগীর (৩৫) নামের এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল)...

Read out all

বরুড়ায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন 

মোঃ শরীফ উদ্দিনঃ  কুমিল্লার বরুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার ৮ এপ্রিল বেলা ১২টায়...

Read out all