×

নিজস্ব প্রতিবেদক:

আগমী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কঠোর অবস্থানে রয়েছে কুমিল্লা জেলা পুলিশ ।১৩ জুন রাত ১২ টা হতে ১৬ তারিখ পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় জরুরী সেবার কাজে নিয়োজিত ও কার্ডধারী সাংবাদিক ব্যতীত সকল ধরনের মোটরসাইকেল চলাচল নিষেধ করেছে।

সোমবার (১৩ জুন) কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) সোহান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অপরদিকে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন ২০২২ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ মোটরসাইকেল চালকদের ৩০ লাখ টাকা জরিমানা করে আদায় করেছে পুলিশ।

জানা যায়, কুমিল্লা সিটি নির্বাচনে তিন হাজার ৬শ ৮ জন আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। এছাড়া ৭৫ টি চেকপোস্ট, ১০৫ টি মোবাইল টিম, ১২ প্লাটুন বিজিবি, ৩০ টি র‌্যাবের টিম, অর্ধশতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯ জন ভোটের মাঠে থাকবে।

প্রসঙ্গত আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হবে। যার মধ্যে ৫ জন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে আলোচনায় রয়েছে তিনজন । নগরীর ২৭টি ওয়ার্ডের মধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৩৬ জন এবং সাধারণ ওয়ার্ডে ১০৮ জন। ভোটার আছেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।

যার মধ্যে ১ লাখ ১২ হাজার ৮২৬ জন পুরুষ, ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। ১০৫টি ভোটকেন্দ্রে বুথ রয়েছে ৬৪০টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কেন আত্মগোপন গেলেন শিবির নেতা; উদ্ধারের পর কেন ধ/র্ষ/ণ ও ভ্রু/ণ নষ্টের মামলা দিল নারী?

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দিতে ধর্ষণের মাধ্যমে এক নারীকে অন্তঃসত্ত্বা করার পর ওষুধ খাইয়ে তার ভ্রূণ নষ্ট করার অভিযোগে ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে...

Read out all

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান আহসান পারভেজ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন হিসেবে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মো. আহসান পারভেজ। তিনি দেবিদ্বার সরকারি এস এ সরকারি কলেজের...

Read out all

মানবাধিকার কর্মী মওদুদের দায়ের করা মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি

​স্টাফ রিপোর্টার।। কুমিলা কোতোয়ালি থানায় মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দায়ের করা একটি মামলাকে কেন্দ্র করে সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কার্যক্রম...

Read out all

কুমিল্লায় ৯৯৯ এ ফোনে তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলায় দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুন) রাত প্রায় ১০টার দিকে উপজেলার...

Read out all

কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীতে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন মা। মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় ঘটে এই ঘটনা।...

Read out all

কোরবানির পশু পালন প্রান্তিক খামারিদের বছরের বড় আয়ের উৎস

নিজস্ব প্রতিবেদক: তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক গবাদিপশু কোরবানি হয়, যা বিশ্বের অন্যতম বৃহৎ কোরবানির আয়োজন। এ উপলক্ষে সারা দেশের কৃষক ও...

Read out all