×

অনলাইন ডেস্ক:
ফুটবল জ্বরে যখন কাঁপছে গোটা বিশ্ব, তখন পিছিয়ে নেই সুন্দরবনও। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা এতটাই যে, প্রত্যন্ত সুন্দরবন এলাকার নারীরা সংসারের কাজকর্ম ফেলে বল পায়ে নেমে পড়েছেন মাঠে। এবারের বিশ্বকাপ ফুটবলে আদৌ ব্রাজিল ও আর্জেন্টিনা দল মুখোমুখি হবে কিনা জানেন না কেউই।

তবে জামাইষষ্ঠী উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত বড়িয়া এলাকার গুমগড় শিশু শিক্ষা কেন্দ্রের মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিলের নারী সমর্থকদের মধ্যে একটি ম্যাচ হয়। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচ ড্র হয়। কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে ২-১ গোলে জেতে ব্রাজিল। এই খেলা ঘিরে দর্শকদের ভিড় ও ছিল চোখে পড়ার মতো।

কথায় আছে, যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। আর এই প্রবাদকে আরও একবার প্রমাণ করলেন দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মা ও মেয়েরা।

মেসি, নেমারদের জার্সি গায়ে এই এলাকার মা বোনেরাই বল পায়ে মাতালেন ফুটবল মাঠ। ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সমর্থকদের মধ্যে জোর লড়াইয়ে টান টান উত্তেজনার মধ্যে কাটল বেশ কিছুক্ষণ। বিয়ের আগে দু-একজন টুকটাক ফুটবল খেললেও বিয়ের পরে সেভাবে সুযোগ পাননি। কিন্তু ফুটবলের প্রতি তাঁদের যে অদম্য ভালবাসা তা এদিন আরও একবার প্রমাণিত হল।

জামাইষষ্ঠীর দিনে এলাকার মেয়েরা বাপেরবাড়ি ফিরেছেন। আর সেই আনন্দেই পুরনো খেলার সঙ্গীদের এক সঙ্গে পেয়ে বল পায়ে মাঠে নেমে পড়লেন অনেকেই। আর ফুটবলপ্রেমী মানেই সেখানে থাকবে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক। তাই একদিকে আর্জেন্টিনার জার্সি গায়ে মেসি ভক্তরা নেমে পড়লেন মাঠে। অন্যদিকে হলুদ জার্সিতে নামলেন ব্রাজিলের সাপোর্টাররা।

১৫ মিনিটের নির্দিষ্ট সময়ে একে অন্যকে জমি ছাড়েননি দুই দলের মহিলারা। ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন আট থেকে আশি সকলেই। অবশেষে পেনাল্টির মাধ্যমে ২-১ গোলে জেতে ব্রাজিল দল। ফুটবল পায়ে মাঠে নামতে পেরে খুশি সকলেই। সকলেরই এক কথা, “ফুটবলকে ভালবাসি। তাই মাঠে নেমেছি।”

ফুটবলের প্রতি ভালবাসার জন্যই কাঠফাটা গরমকে পাত্তা না দিয়েই মাঠে নামেন নারীরা। জামাইষষ্ঠী আর ফুটবলের মেলবন্ধনে তাই আরও একবার বলতে হয় “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল”।

সূত্র: এবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

bikedokan@gmail.com

Related Posts

কারাতে কোচ লাইসেন্সিং পরীক্ষায় নাজমুল খন্দকারের সফলতা

প্রেস বিজ্ঞপ্তি:কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় সসম্মানে সফলতা অর্জন করেছেন সেনসি মোঃ নাজমুল হাসান খন্দকার। তিনি এলিট কারাতে পয়েন্টে প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ...

Read out all

এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত কুমিল্লার মাহিনের পাশে ভিভাসিটি ফুড কোর্ট

গত  ফেব্রুয়ারি ইন্ডিয়ার নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ এশিয়ান সাবাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫ প্রতিযোগিতায় এশিয়ার ১৬ টি দেশ অংশগ্রহণ করে। বাংলাদেশ থেকে ১২জনের একটি...

Read out all

জাকের আলির দুর্দান্ত ব্যাটিং ; ১৯০ রানে টার্গেট!

গত দুই ম্যাচেই বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। বাজে শুরুর পর সংগ্রহটাও বড় হয়নি টাইগারদের। তবে আজ উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসে। চোটের...

Read out all

ফর্ম নিয়ে তীব্র সমালোচনা ; অবশেষে নেতৃত্ব ছাড়তে চান শান্ত

অনলাইন ডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। কিন্তু যে প্রত্যাশা নিয়ে তার কাঁধে নেতৃত্ব...

Read out all

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের মনোমুগ্ধকর সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের। সেই অবস্থা থেকে অসামান্য ব্যাটিংয়ে দলকে ট্র্যাকে ফেরান...

Read out all

টাইব্রেকারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার গ্রুপ পর্বে উড়ন্ত পারফরম্যান্স ছিল উরুগুয়ের। জিতেছে তিনটি ম্যাচেই। ব্রাজিল অবশ্য দুটি ড্রয়ে আসল ব্রাজিল হয়ে উঠতে পারেনি। কিন্তু পাঁচবারের...

Read out all