কুমিল্লায় জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি আলোচিত মামলার প্রায় ২০ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে সম্পৃক্ততার দায়ে দুই আসামিকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক নারী আসামিকে ৮ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (স্পেশাল ট্রাইব্যুনাল-৬) আদালতের […]

Continue Reading

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা:২দিনে জরিমানা সোয়া ১৬ লাখ

নিজস্ব প্রতিবেদক:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরার নজরদারিতে ‘অটো ফাইন সিস্টেমে’ ট্রাফিক আইন লঙ্ঘনের গত দুইদিনে ৪৭২টি মামলা করা হয়েছে। এই মামলা জরিমানা আদায় করা হয়েছে ১৬ লাখ ২৮ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টা থেকে বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এআই ক্যামেরায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিভিন্ন ঘটনা শনাক্ত করে এসব মামলা করা […]

Continue Reading

কুমিল্লায় উদ্বোধনের একদিনের মাথায় মহাসড়কে এআই ক্যামেরা চুরির চেষ্টা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নতুন স্থাপন করা এআই ক্যামেরা চুরির চেষ্টার অভিযোগে ফারুক (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) একটি চুরির মামলায় তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার (১৮ আগস্ট) গভীররাতে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির রায়পুর এলাকায় ক্যামেরাটি চুরির সময় তাকে আটক করা হয়। হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার […]

Continue Reading

আদর্শ সমাজ বিনির্মাণে সহায়ক ভুমিকা রাখে ছাত্রসমাজ- প্রেসক্লাব সভাপতি

নিজস্ব প্রতিবেদক স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের আয়োজনে স্বপ্নজোড়া  সবুজায়ন প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও সবুজায়ন কর্মশালা  ৮ আগষ্ট বৃহস্পতিবার কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশন কুমিল্লার নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল […]

Continue Reading

কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন আজ; ১৭টি পদের জন্য ৩৩ জন প্রার্থী ভোটযুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে| বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন| কুমিল্লা প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের ১৭ সদস্যের নির্বাহী পরিষদের নির্বাচন আজ ৩০ জুলাই অনুষ্ঠিত হবে| সেদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রেস ক্লাব ভবনে ভোটগ্রহণ চলবে| নির্বাচনী তফসিল অনুযায়ী, এবারের নির্বাচনে ১৭টি পদের […]

Continue Reading

বরুড়ায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, গণপিটুনির চেষ্টায় পুলিশ সদস্য আহত

বরুড়া প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় বলাৎকারের অভিযোগে এক যুবককে আটক করতে গিয়ে এসআই মিশন চৌধুরী সহ আনুমানিক আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার (২৯ জুলাই) উপজেলার আড্ডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আড্ডা ফয়জুনে মদিনা মডেল মাদরাসায় বলাৎকারের অভিযোগ ওঠার পর পুলিশ অভিযুক্ত যুবক আতিক উল্লাহকে আটক করতে যায়। এ সময় […]

Continue Reading